দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

সিজেডএন ডেস্ক

ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার প্রমাণ করেছে, সামরিক সক্ষমতার সমর্থন থাকা কূটনীতি বাস্তব ফল এনে দিতে পারে।
অবরোধ তুলে নেওয়ার দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪০ মিলিয়ন (৪ কোটি) ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে বলে জানান তিনি।
তবে সামরিক শক্তিই ইরানের একমাত্র ও প্রকৃত নিরাপত্তা নিশ্চয়তা বলে জানিয়েছেন গালিবাফ। এজন্য দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা কোনোভাবেই আলোচনার বিষয় নয় বলে জোর দেন তিনি।
গালিবাফ আরও বলেন, ‘পারমাণবিক কর্মসূচিতে ইরান তার অধিকার ছাড়বে না।’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার বলেও জানিয়েছেন তিনি।
ইরানের এই আলোচক বলেন, ‘চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতা স্মারকে উল্লিখিত ৬০ দিনের সময়সীমা বাড়ানো যেতে পারে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক আরোপিত সকল প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আলোচনা চলবে।’
সূত্র: আল জাজিরা

কাতার যাচ্ছে ইরানের প্রতিনিধিদল, যে বিষয়ে আলোচনা