আইডল মদরিচের ক্রোয়েশিয়াকে হারাতে চান সিলভা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মাঠে নামার আগে লুকা মদরিচকে নিজের ‘আদর্শ’ ও ‘বিশাল অনুপ্রেরণা’ বলে সম্মান জানালেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। তবে মাঠের লড়াইয়ে আবেগকে একপাশে সরিয়ে সম্পূর্ণ পেশাদার মনোভাব ফুটিয়ে তুলেছেন তিনি। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে বিদায় করে টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এ ম্যানসিটি তারকা।
টরন্টোতে অনুষ্ঠেয় দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ সময় ৩ জুলাই ভোর ৫টায় শুরু হবে। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও এখনো ক্রোয়াট মাঝমাঠের মূল চালিকাশক্তি হিসেবে খেলছেন রিয়াল মাদ্রিদের এই সাবেক কিংবদন্তি। ২০১৮ সালের রানার্সআপ ও ২০২২ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়া দলকে এবারও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মদ্রিচ।
মদ্রিচের প্রতি নিজের দীর্ঘদিনের মুগ্ধতা প্রকাশ করে সিলভা জানান, লুকা শুধু তার চমৎকার খেলার ধরন দিয়েই নয়, বরং ক্যারিয়ারজুড়ে সর্বোচ্চ পর্যায়ে যেভাবে নিজেকে ধরে রেখেছেন, তার জন্যই সবার চেয়ে আলাদা। বিশ্বের প্রায় সব ফুটবলারের জন্যই তিনি এক বড় অনুপ্রেরণা। এই বয়সেও তাকে সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে দেখে সিলভা আনন্দিত এবং ক্যারিয়ারে বহুবার তার মুখোমুখি হতে পারাকে নিজের সৌভাগ্য বলে মনে করেন তিনি।
ক্রোয়াট অধিনায়কের প্রতি সিলভার ভালোবাসা ও শ্রদ্ধাবোধের জায়গাটা বেশ পুরোনো। একবার ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ শেষে তিনি নিজ উদ্যোগে মদ্রিচের জার্সি চেয়ে নিয়েছিলেন। নিজের সংগ্রহে থাকা সবচেয়ে স্পেশাল জার্সিগুলোর একটি হিসেবে সেটিকে এখনো আগলে রেখেছেন সিলভা। তবে আগামী ম্যাচকে সামনে রেখে প্রিয় ফুটবলারকে কোনো শুভকামনা জানাতে রাজি নন এ পর্তুগিজ তারকা। মুখে চওড়া হাসি নিয়ে তিনি জানিয়েছেন, আগামী দুই দিন কোনো শুভকামনা নয়, কারণ যেকোনো মূল্যে ক্রোয়েশিয়াকে হারিয়েই মাঠ ছাড়তে চায় পর্তুগাল।

পর্তুগাল শুধুই রোনালদো-নির্ভর নয়, বললেন নেতো