শিরোনাম

সীমান্তে অভিযানে দেড় কোটি টাকার মালামাল জব্দ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সীমান্তে অভিযানে দেড় কোটি টাকার মালামাল জব্দ
বিজিবির হাতে জব্দ অবৈধ মালামাল

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

bgb (2)

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনে থাকা বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, মঈনপুর, চন্ডিদার এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, উন্নতমানের সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু এবং গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক ১ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা।

জব্দকৃত মালামালসমূহের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বার্তায় জানানো হয়েছে। উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

bgb (3)

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, বিজিবি মহাপরিচালক বলেছেন ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’। তার এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, পুশ-ইন এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।’

সীমান্তে অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/জেএইচ/