শিরোনাম

এমবাপ্পে ঝলকে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এমবাপ্পে ঝলকে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
বিশ্বকাপের চলতি আসরে এমবাপ্পের গোল সংখ্যা এখন ৬

শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সুইডেনের বিপক্ষে দুর্দান্ত খেললেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই স্ট্রাইকার করলেন দুই গোল। ফ্রান্স ৩-০ ব্যবধানে জিতেছে ম্যাচ। অপর গোলটি করেছেন মাইকেল ওলিসে। জোড়া গোলে বিশ্বকাপের চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। মেসি ও এমবাপ্পে দুজনেরই গোল ৬টি করে।

ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়েছে সেই গোল। সুইডেনের বিপক্ষে ৩২ মিনিটে গোল পেতে পারতেন এমবাপ্পে। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। মাইকেল ওলিসের পাস থেকে এমবাপ্পের শট ফিরে আসে পোস্টে লেগে। ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে এক বাইসাইকেল কিকে ভাগ্য পরীক্ষা করেন মাইকেল ওলিসে। তার দুর্দান্ত শটটি গিয়ে লাগে পোস্টে। ফিরতি বলে উসমান দেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য গোলের বাইরে চলে যায়।

এরপর যোগ করা সময়ে গোল করেন এমবাপ্পে। মাঠের বাঁ-প্রান্ত দিয়ে বক্সে বল পেয়ে পায়ের কারিকুরিতে দুই-তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান। এবারের আসরে এটি এমবাপ্পের পঞ্চম গোল। এ গোলে এমবাপ্পে ছাড়িয়ে যান জার্মান কিংবদন্তি মিরস্লাভ ক্লোসাকে। তার সামনে আছেন শুধুই লিওনেল মেসি (১৯)। এই গোলে আরও একটি রেকর্ড গড়েন এমবাপ্পে।

বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোল এখন এমবাপ্পের। এত দিন সর্বোচ্চ ৮টি করে গোল নিয়ে রেকর্ডটা ছিল যৌথভাবে লিওনিদাস ও রোনালদো নাজারিওর। এমবাপ্পে ৯ গোল করে সেই রেকর্ডের একক মালিক হন। একটু পর ৯ কে ১০-এ পরিণত করেন তিনি।

৫৩ মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। মাইকেল ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। সুইডেনের বিপক্ষে শেষ পেরেকটি ঠোকেন এমবাপ্পে।

ম্যাচের ৭৪ মিনিটে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল। এই গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেলেন লিওনেল মেসিকে। আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮টি। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করার তালিকায় মেসির (১৯) চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা।

৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তবে ব্যবধান ধরে রেখে জয় পায় ফ্রান্স।

/টিই/