পাকিস্তান সীমান্তে হামলা আফগানিস্তানের

পাকিস্তান সীমান্তে হামলা আফগানিস্তানের
সিজেডএন ডেস্ক

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রবিবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একটি স্থল অভিযান পরিচালনা করেছে। এ সময় জঙ্গিদের আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থলে ‘পরিকল্পিত হামলা’ চালায়। এতে অন্তত ২৯ জন জঙ্গি নিহত হয়েছে। এরপর পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। এতে কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আফগানিস্তানের এই হামলার ঘটনা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা জানিয়েছে, আফগান সেনাবাহিনীর নিক্ষিপ্ত ৪টি সামরিক ড্রোন পাকিস্তানের সেনাবাহিনী ভূপাতিত করেছে। তবে তারা সতর্ক করে বলেছে, আফগানিস্তান ফের হামলা চালালে কঠোরভাবে জবাব দেওয়া হবে।
গত ২৮ জুন চালানো পাকিস্তানের অভিযানে অন্তত ২৮ জন নিহত হয়েছিল বলে জানায় জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতরা সবাই বেসামরিক ছিলেন।
আর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত হয়েছেন ৩৬ জন। এছাড়া আরও অন্তত ১৬০ জন আহত হয়েছেন। ইসলামাবাদের এই অভিযানকে ‘কাপুরুষোচিত’ এবং ‘নৃশংস’ বলে নিন্দা জানিয়েছে তালেবান সরকার।
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, রবিবার রাতে আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে জঙ্গি-সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা লক্ষ্য বিমান অভিযান পরিচালনা করা হয়েছিল। ওই অভিযানে ২৯ জন নিহত হয়েছে। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপির সদস্য ছিল বলে দাবি তার। পাকিস্তানে সরকারিভাবে এই গোষ্ঠীকে ‘ফিৎনা আল খারিজি’ বলা হয়।
রবিবারের ওই অভিযানের জবাব দিতেই গতকাল মঙ্গলবার রাতে বেলুচিস্তানের সীমান্তে আফগান সেনাবাহিনী হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯