পুকুরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের শবদুল প্রামানিক ও তার স্ত্রী আশা খাতুন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিজেদের বাড়ির পাশে পুকুরের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার একটি বাঁশের চিকন লাঠি দিয়ে ঠেকানো ছিল। বিকালে ওই পুকুরে নেমে মাছ ধরছিলেন স্বামী-স্ত্রী। এ সময় হঠাৎ ওই বাঁশের লাঠি থেকে বৈদ্যুতিক তার খুলে পানিতে পড়ে যায়। এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হয়। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইনসুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তারা ঘটনাস্থলেই মারা যায়।
ওসি মজিবর রহমান আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।