শিরোনাম

একাদশে আছেন হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
একাদশে আছেন হামজা চৌধুরী
হামজা চৌধুরী। ছবি: বাফুফে

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজা চৌধুরীকে একাদশে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে ভিয়েতনামের বিপক্ষে তিনি একাদশে আছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলকিপার পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে আছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন।

অধিনায়ক জামাল ভূঁইয়া আবার একাদশে জায়গা হারিয়েছেন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পড়বেন। কার্ড জটিলতায় আগের ম্যাচে না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। এছাড়া সমিত সোম, জায়ান আহমেদও থাকছেন আক্রমণে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সমিত সোম।

/টিই/