এবার অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী

বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার পর্দায় বেশ কিছুদিন ধরেই নিয়মিত দেখা যাচ্ছে না রুক্মিণী মৈত্রকে। তবে ভক্তদের সেই দীর্ঘ অপেক্ষা এবার বড় এক খবরের মাধ্যমেই শেষ হতে পারে। টলিউডের গণ্ডি পেরিয়ে সরাসরি বলিউডে অভিষেকের জোর সম্ভাবনা তৈরি হয়েছে এ অভিনেত্রীর। তা-ও আবার ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমারের হাত ধরে। অক্ষয়ের আসন্ন সিনেমা ‘সামুক’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রুক্মিণীকে দেখা যেতে পারে বলে বেশ আলোচনা চলছে।
সায়েন্স ফিকশন, অ্যাকশন আর সারভাইভাল- তিন ঘরানার মিশেলে নির্মিত হচ্ছে ‘সামুক’। সিনেমাটির দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আর শুটিং শুরুর পরপরই কাস্টিং ঘিরে রুক্মিণীর নাম সামনে আসায় নতুন করে শোরগোল পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির নির্মাতাদের পছন্দের তালিকায় ভালোভাবেই আছেন রুক্মিণী। সিনেমাটির টিম ও অভিনেত্রীর মধ্যে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও এগিয়েছে, তবে চূড়ান্ত চুক্তি এখনো বাকি। কাস্টিং টিমের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, চরিত্রটির জন্য এমন একজনকে প্রয়োজন ছিল, পর্দায় যার আলাদা একটি ব্যক্তিত্ব ও জোরালো উপস্থিতি রয়েছে। সেই জায়গা থেকেই রুক্মিণী মৈত্রের নাম বিবেচনায় এসেছে।
অবশ্য চুক্তি পুরোপুরি সই হওয়ার পরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে। ফ্যাশন দুনিয়া থেকে এসে বেশ কয়েকটি হিট বাংলা সিনেমায় অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছেন রুক্মিণী। এবার যদি ‘সামুক’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয়, তাহলে এটি তার ক্যারিয়ারের নতুন অধ্যায় হতে যাচ্ছে।

চুপিসারে বিয়ে করে প্রকাশ্যে বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-ইশার

-CznNewsLab-e3ce52.jpg)