বার্সার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ জয়ের পর সাম্প্রতিক সময়ে নিজের সেরা ফর্মের খোঁজে কিছুটা সংগ্রাম করছিলেন লামিনে ইয়ামাল। নতুন মৌসুমের শুরুতেও তার প্রত্যাশা আর পারফরম্যান্সের মধ্যে তৈরি হয়েছিল এক অদৃশ্য দূরত্ব। তবে সব শঙ্কা ও গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও চেনা রূপে ফিরলেন এ স্প্যানিশ ফুটবল তারকা। সোমবার (৩১ আগস্ট) রাতে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে জোড়া গোল করে চেনা রূপের ফেরার পাশাপাশি গড়লেন নতুন ইতিহাসও। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচে রাফিনহার দুটি এবং প্রতিপক্ষের একটি আত্মঘাতী গোল থাকলেও আলোচনার সবটুকু আলো কেড়ে নিয়েছেন ইয়ামালই।
ম্যাচের ২১তম মিনিটে প্রথমবার প্রতিপক্ষের জাল স্পর্শ করেন ইয়ামাল। এরপর খেলার শেষে মুহূর্তে, অর্থাৎ ৯০তম মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। আর জোড়া গোলে হাত ধরে বার্সেলোনা মূল দলের হয়ে তার মোট গোল সংখ্যা গিয়ে দাঁড়াল ৫১-তে। তবে কেবল গোল সংখ্যা বাড়ানোই নয়, ৫১তম গোলটি করার পথেই তিনি একসঙ্গে ভেঙেছেন ফুটবল বিশ্বের দুটি বড় রেকর্ড।
ইউরোপের শীর্ষ ৫ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫০ গোল করার নতুন নজির এখন ইয়ামালের দখলে। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এ মাইলফলক ছুঁয়েছেন তিনি। এতদিন এ রেকর্ডটি ছিল ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের দখলে। মাত্র ১৯ বছর ২৪১ দিন বয়সে এ রেকর্ড গড়েছিলেন এমবাপ্পে। তালিকার তিন নম্বরে থাকা নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড ৫০ গোল করেছিলেন ২০ বছর ১৯৬ দিন বয়সে। তাদের দুজনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন ইয়ামাল।
ইউরোপীয় ফুটবলের পাশাপাশি বার্সেলোনার নিজেদের ইতিহাসেও এক নতুন অধ্যায় লিখেছেন এ তরুণ। ক্লাবের হয়ে ৫০ গোল করার ক্ষেত্রে তিনি ভেঙে দিয়েছেন ৯১ বছরের পুরোনো এক ক্লাব রেকর্ড। ১৯৩৫ সালে জোসেপ এস্কোলা ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সার হয়ে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। এমনকি ফুটবল জাদুকর লিওনেল মেসিও ক্লাবের হয়ে ৫০টি গোল করতে সময় নিয়েছিলেন ২১ বছর ১২০ দিন। দীর্ঘদিনের টিকে থাকা এস্কোলার ইতিহাস এবং মহাতারকা মেসির রেকর্ডকে অতীত বানিয়ে শীর্ষে উঠে এলেন ইয়ামাল।

কেন্টের মতো ক্লাবে যোগ দেওয়া আমার জন্য সম্মানের: খালেদ

-CznNewsLab-64e260.jpg)