ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে জাপানের নতুন ছক

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেওয়ার সেই দুঃসহ স্মৃতি এখনো ভোলেনি জাপান। এবারের বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে সেই ভুল ও ট্র্যাজেডি এড়াতে এক অভিনব কৌশল বেছে নিয়েছেন ‘ব্লু সামুরাই’ কোচ হাজিমে মোরিয়াসু। হিউস্টন স্টেডিয়ামে শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচটি যদি টাইব্রেকারে গড়ায়, তবে পেনাল্টি নেওয়ার দায়িত্ব আর ফুটবলারদের ওপর ছেড়ে দেবেন না তিনি। বরং কার পর কে শট নেবেন, সেই তালিকা নিজেই চূড়ান্ত করবেন তিনি।
মূলত পেনাল্টির চরম মানসিক চাপ থেকে ফুটবলারদের মুক্ত রাখতেই মোরিয়াসু এ সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি জানান, গতবারের মতো এবার খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর না করে, শটের পুরো ক্রম বা ধারা তিনি নিজেই নির্ধারণ করবেন। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার এক আকাশচুম্বী স্বপ্ন নিয়ে এবার উত্তর আমেরিকায় পা রেখেছে এশিয়ান এ পরাশক্তি। বিগত ৪ বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো বিশ্বফুটবলের জায়ান্টদের হারানোর রেকর্ড তাদের সেই স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে।
তাছাড়া, গত অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারানোর সুখস্মৃতিও জাপানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তবে মোরিয়াসু মনে করেন, সে হারের প্রতিশোধ নিতে এবার ব্রাজিলিয়ানরা বাড়তি তাড়না নিয়ে মাঠে নামবে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা এবং ইউরোপ ও লাতিন আমেরিকার শীর্ষ লিগগুলোতে জাপানি ফুটবলারদের দাপুটে উপস্থিতির কারণে দলটিকে এবারের আসরের অন্যতম ‘ডার্ক হর্স’ বা চমক দেখানোর দাবিদার মনে করা হচ্ছে। খেলোয়াড়দের মনেও সেই আত্মবিশ্বাস কাজ করছে।
অবশ্য কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো জুড়ে বিস্তৃত এ মেগা টুর্নামেন্টের দীর্ঘ ভ্রমণক্লান্তি খেলোয়াড়দের কিছুটা ভাবিয়ে তুলেছে বলে স্বীকার করেছেন কোচ। পাশাপাশি ব্রাজিলের চেয়ে নিজেদের একদিন কম বিশ্রাম পাওয়াকেও বড় চ্যালেঞ্জ মানছেন তিনি। তবে সব বাধা পেরিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। মোরিয়াসু জানান, সমীহ আর প্রবল আত্মবিশ্বাস নিয়েই তারা মাঠে নামবেন এবং তাদের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার