ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলার বিপন্ন মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। দেশটির দুর্গতদের জরুরি উদ্ধার অভিযান ও মানবিক সহায়তার জন্য তিনি আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে। নিজের এই মানবিক উদ্যোগ নিয়ে আবেগঘন এক বার্তায় নেইমার জানিয়েছেন, ভেনেজুয়েলার মানুষের এই সংকটে তার হৃদয় কাঁদছে। তিনি আশা করেন, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৩ হাজার ২৩৮ জন এবং ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২টি পরিবার।
মানবিক এ কাজের পাশাপাশি মাঠের লড়াইয়েও ফিরতে পুরোপুরি প্রস্তুত এ ব্রাজিলিয়ান সুপারস্টার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে খেলে ইতোমধ্যেই জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি এখন আগের চেয়ে অনেক বেশি সময় মাঠে খেলতে সক্ষম। সোমবার (২৯ জুন) বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে এ তারকাকে আরো দীর্ঘ সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সেলেসাওদের কোচ।

টাইব্রেকার মাথায় রেখে জাপানের বিপক্ষে নামবে ব্রাজিল