রোনালদোর সমালোচনায় পর্তুগিজ গণমাধ্যম

রোনালদোর সমালোচনায় পর্তুগিজ গণমাধ্যম
সিজেডএন স্পোর্টস ডেস্ক

কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্র এবং উজবেকিস্তানের বিরুদ্ধে একমাত্র বড় জয়ে গ্রুপপর্ব শেষ করে নকআউটে বিশ্বমঞ্চের অন্যতম ফেভারিট পর্তুগাল। তবে শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে কোনোমতে ড্র করার পর মাঠের বিবর্ণ পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। বিশেষ করে দলের প্রধান তারকা রোনালদোর নিষ্প্রভ ফুটবল জন্ম দিয়েছে নানা বিতর্কের।
পর্তুগালের ঐতিহ্যবাহী ক্রীড়া দৈনিক আ বোলা মাঠের সবচেয়ে বাজে খেলোয়াড় হিসেবে খোদ অধিনায়ক রোনালদোকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কলম্বিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থেকেও প্রত্যাশা মেটাতে না পারায় তাকে ১০-এর মধ্যে মাত্র ৪ রেটিং দিয়েছে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়, ম্যাচে রোনালদোর শটগুলো মোটেও বিপজ্জনক ছিল না। এমনকি কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি, যদিও পরবর্তীতে সেই আক্রমণটি অফসাইডের কারণে বাতিল হয়। চলতি টুর্নামেন্টে এটি রোনালদোর দ্বিতীয় ম্লান পারফরম্যান্স। এর আগে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচেও নিজেকে হারিয়ে খুঁজেছিলেন সিআরসেভেন। গ্রুপপর্বে তার একমাত্র উজ্জ্বল পারফরম্যান্স ছিল উজবেকিস্তানের বিপক্ষে, যেখানে তিনি জোড়া গোল করেছিলেন।
রোনালদোর ব্যর্থতার দিনে কলম্বিয়ার একের পর এক আক্রমণ সামলে পর্তুগালের ত্রাতা হয়ে উঠেছিলেন গোলরক্ষক দিয়োগো কস্তা। দুর্দান্ত খেলে ক্লিনশিট ধরে রাখায় আ বোলা তাকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ৮ রেটিং দিয়েছে। সংবাদমাধ্যমটির মতে, কস্তা সেদিন দেয়াল হয়ে দাঁড়িয়ে সবকিছুই আটকে দিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিটে হুয়ান কুইন্তেরোর ক্রস থেকে লুইস সুয়ারেজের নিশ্চিত গোল পা দিয়ে ঠেকিয়ে দেওয়া ছিল কস্তার সেরা সেভগুলোর একটি। পুরো ম্যাচেই মূলত আধিপত্য বজায় রেখে বেশি সুযোগ তৈরি করেছিল কলম্বিয়া। এমনকি অতিরিক্ত সময়ে দাভিনসন সানচেজ বল জালে পাঠালেও মিলিমিটার অফসাইডের কারণে তা বাতিল হওয়ায় স্বস্তি পায় পর্তুগাল। গ্রুপপর্বের এই অম্ল-মধুর অভিজ্ঞতা পেছনে ফেলে এবার শেষ ৩২-এর বাঁচা-মরার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে রোনালদোর দল।

গোলশূন্য পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের প্রথমার্ধ 