সুইডেনকে বিধ্বস্ত করে শীর্ষে নেদারল্যান্ডস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে 'এফ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ড্র করেছিল জাপানের সঙ্গে। তাতে রোনাল্ড কোম্যানের দলকে নিয়ে কিছুটা সমালোচনাও হয়। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই সুইডেনকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ডাচরা। নেদারল্যান্ডস ম্যাচটা জিতেছে ৫-১ ব্যবধানে। কোডি গাকপো দুটি এবং ব্রায়ান ব্রবি করেন দুই গোল।
হিউস্টনে ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রবি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোলটি করেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল। প্রথমার্ধে শেষ দিকে দুটি দারুণ সেভ করেন ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেন।
প্রথমার্ধের বিরতির পরপরই ৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন কোডি গাকপো। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোল করেন লিভারপুল ফরোয়ার্ড গাকপো। ৫৪ মিনিটে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান বাড়ান তিনি। এটি চলতি বিশ্বকাপের ১০০তম গোলও। ৩৩তম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ হলো। ১৯৫৮ সালের পর এত দ্রুত ১০০ গোলের দেখা মেলেনি বিশ্বকাপে।
৫৪ মিনিটে ৪ গোল হজম করেও দমে যায়নি সুইডেন। ৫৯ মিনিটে সুইডেনের হয়ে ব্যবধান কমান অ্যান্থনি এলাংগা। এরপরও দুই দলের গোলের ক্ষুধা কমেনি। ম্যাচের শেষদিকে (৮৯ মিনিট) সুইডেনের জালে পঞ্চমবার বল জড়ায় নেদারল্যান্ডস। এবার গোল করেন ক্রিসেনসিও সামারভিল।
বল দখলে দুই দলই ছিল প্রায় সমান। গোলের জন্য ডাচদের চেয়ে এশি শট নেয় সুইডেন। তাদের ১৬ শটের ৮টি ছিল লক্ষ্যে। এর সাতটি সেভ দেন নেদারল্যান্ডস গোলকিপার। নেদারল্যান্ডের ১০ শটের ৭টি ছিল লক্ষ্যে।
'এফ' গ্রুপে চার পয়েন্ট নিয়ে ডাচরা শীর্ষে, তিন পয়েন্টে দুইয়ে আছে সুইডেন, জাপানের পয়েন্ট ১, তিউনিশার পয়েন্ট ০।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস