শিরোনাম

ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই
ফ্রাঙ্কো বারেসি

ফুটবল বিশ্ব হারালো ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডারকে। এসি মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি ৬৬ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) মিলান ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বারেসি তার বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারের পুরো ২০ বছরই কাটিয়েছেন এসি মিলানে। রিকো সাক্কি ও ফ্যাবিও ক্যাপেলোর অধীনে মিলানকে সাফল্যের চূড়ায় নিতে তার নেতৃত্ব স্মরণীয় হয়ে আছে। ক্লাবটির হয়ে ৭০০’র বেশি ম্যাচ খেলে তিনি জিতেছেন ৬টি সিরি’আ শিরোপা এবং ৩টি ইউরোপিয়ান কাপ (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ)। এসি মিলান তার বিখ্যাত ৬ নম্বর জার্সিটি চিরদিনের জন্য অবসরে পাঠিয়েছে।

ইতালির হয়ে ৮১ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ১৯৮২ ফিফা বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। এছাড়া ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে আজ্জুরিদের নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলেন।

/টিই/