ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের দল ঘোষণা, ফিরলেন এমবাপ্পে

সিটিজেন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড সাজানোর লক্ষ্যে ফিফার মার্চ উইন্ডোকে গুরুত্ব দিচ্ছে দলগুলো। কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স এবারের উইন্ডোতে খেলবে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে। এ দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশম।
সম্প্রতি পিএসজির ম্যাচে গোড়ালির চোটে পড়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। ফলে দলে নেই তিনি। তবে আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টের আগে র্যান্ডাল কোলো মুয়ানিকে ডেকেছেন কোচ, ম্যাগনেস আকলিউচেও জায়গা পেয়েছেন।
দেশম জানিয়েছেন, আগামী ১৩ মে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা করবেন। এর আগে ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিল ও ২৯ মার্চ ওয়াশিংটনে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স।
প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন উসমান দেম্বেলে। চোটের কারণে ব্যালন ডি’অর জয়ী এই পিএসজি ফরোয়ার্ড গত বছর শেষ পাঁচটি আন্তর্জাতিক মাচে খেলতে পারেননি। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি এমবাপ্পেও। তিনিও ফিরেছেন।
ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচে ফ্রান্সের দল
গোলকিপার: লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র্যাবিওট, অঁরেলিয়ে শুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।