কিরগিজ ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে ফর্টিস

নিজস্ব প্রতিবেদক

ঘরের মাঠে কৌশলী ফুটবল খেলে এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্ব পেরিয়ে গেলো বাংলাদেশের ফর্টিস এফসি। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিলিমিনারি প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের লিগ রানার্সআপ মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে উঠেছে ফর্টিস।
এই প্রথম ক্লাব পর্যায়ে আঞ্চলিক প্রতিযোগিতায় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ লিগে তৃতীয় হওয়া করপোরেট ক্লাব ফর্টিস এফসি। ম্যাচ ফিটনেসের ঘাটতি মেটাতে স্কোয়াডকে ঢেলে সাজায় ক্লাবটি।
শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেইরা, নেপালের আরিক বিস্তা, গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর সঙ্গে আবাহনী থেকে ধার আনা দুই ফরোয়ার্ড ইব্রাহিম ও ইনসান এবং সেন্ট্রাল ব্যাক ও লেফট ব্যাকে দুই জাপানি শিহান ও মিমোমুরাকে নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ গড়ে তোলেন ফর্টিস কোচ মাসুদ কায়সার।
আর শীতপ্রধান দেশের দল মুরাস ইউনাইটেডের সামনে বড় পরীক্ষা ছিল ঢাকার দুপুরের আর্দ্র গরম ও রোদ। গরমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লড়াইয়ে তারা শুরু থেকেই খাবি খায়।
ম্যাচের শুরু থেকে দুই দলই রক্ষণ সামলে সতর্কভাবে খেলেছে। ৩৭ মিনিটে মুরাস ইউনাইটেড তারকা খেলোয়াড় জাপারভ আমির চোট পেয়ে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফর্টিস। ৫২ মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে একক প্রচেষ্টায় ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন পা ওমর। বল দেন ইব্রাহিমকে। আবাহনী লিমিটেডে থেকে ধারে আসা ফরোয়ার্ড গোল করেন।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয় মুরাস ইউনাইটেড। ৭৪ মিনিটে মরসাদের শট বক্সে নেপালের মিডফিল্ডার আরিক বিস্তার হাতে লাগলে বাহরাইনের রেফারি কোনো দ্বিধা না করে পেনাল্টির বাঁশি বাজান। তবে ভাগ্য সহায় ছিল ফর্টিসের। মুরাসের মিডফিল্ডার শিমোমুরার নেওয়া শট সাইড পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকেরা।
কিংস অ্যারেনায় গ্যালারির এক পাশে সমর্থকেরা নাচে-গানে পুরো ম্যাচ উদ্যাপন করেন।
২০২৬-২৭ মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের অফিশিয়াল ড্র হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে কুয়ালালামপুরে।

বিশ্বকাপে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব