মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্র ফিরলো বিমান

মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্র ফিরলো বিমান
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাবা হোর্হে মেসিকে শেষবারের মতো বিদায় জানাতে শৈশবের শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। শোকাহত মুহূর্তে পরিবারের পাশে থাকতে ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাড়ি জমান এই ফুটবল মহাতারকা। তবে ব্যক্তিগত বিমানটি যুক্তরাজ্যে ফিরলেও ফেরেননি মেসি।
গত ৮ আগস্ট আর্জেন্টিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হোর্হে মেসি। বাবাকে শেষবিদায় জানানোর পর এখন পরিবারের সঙ্গে রোজারিওতে রয়েছেন তিনি। মায়ামিতে কবে ফিরবেন সেটা এখনো নির্দিষ্ট নয়। তাই দলের হয়ে পরবর্তী ম্যাচে তার মাঠে নামাটাও এখন অনিশ্চিত।
বাবার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ফোর্ট লডারডেল থেকে রোজারিও পৌঁছান মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো। পরের দিন পেরেজের এল প্রাদো কবরস্থানে বাবার শেষকৃত্যে অংশ নেন তিনি। সেখান থেকে রোজারিওর বাসায় ফেরেন।
সেখানেই মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাই রদ্রিগো ও মাতিয়াস এবং বোন মারিয়া সোলসহ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কাতার বিশ্বকাপজয়ী এই তারকা। বাবাকে হারানোর পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সতীর্থ-ভক্ত অনুরাগীরা মেসি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানিয়েছেন। তবে বাবার শেষবিদায়ে ড্রোনের নজরদারিতে ক্ষুব্ধ হন মেসির পরিবার।
এদিকে মায়ামির পরের ম্যাচ আগামী ১৩ আগস্ট। লিগস কাপের প্রথম পর্বে দলটির প্রতিপক্ষ লিওন। মেসি এখনো যুক্তরাষ্ট্রে ফেরেননি। ফলে তার খেলার সম্ভাবনা নেই বললেও চলে। অবশ্য এখনো সাবেক বার্সেলোনা-পিএসজির ফরোয়ার্ডকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়নি দলটি।

বাবাকে নিয়ে মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে