আমি শুধু মেসির দেখানো পথ অনুসরণ করতে চাই: ইয়ামাল

সিটিজেন স্পোর্টস ডেস্ক

শৈশবে লিওনেল মেসির ছোঁয়া পেয়েছিলেন লামিনে ইয়ামাল। মেসি ইয়ামালকে কোলে নিয়েছিলেন, সেই ছবি ভাইরালও হয়েছে। আর্জেন্টাইন কিংদন্তিকে আদর্শ মেনেই ইয়ামাল নিজের ফুটবল ক্যারিয়ারে পথ চলছেন। অনেক ফুটবল ভক্তই ইয়ামালকে মেসির ইত্তরসূরি হিসেবে দেখছেন। তবে ইয়ামাল জানালেন, মেসির সঙ্গে তুলনা করাটা অর্থহীন।
সোমবার (২০ এপ্রিল) রাতে মাদ্রিদে অনুষ্ঠিত ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’ এর মঞ্চে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতে নেন স্প্যানিশ ফুটবলার ইয়ামাল। পুরস্কার হাতে ইয়ামাল জানান, তার চোখে ফুটবল ইতিহাসে শ্রেষ্ঠতম নায়ক লিওনেল মেসি, ‘লিও মেসি সর্বকালের সেরা ফুটবলার। এমনকি সর্বকালের সেরা অ্যাথলেটের আলোচনায়ও তিনি সবার চেয়ে এগিয়ে থাকবেন। বিশ্বজুড়ে সবাই তাকে শ্রদ্ধা করে। আমি শুধু তার দেখানো পথ অনুসরণ করতে চাই।’
টানা দ্বিতীয়বার বিশ্বের সেরা উদীয়মান খেলোয়াড় মেসির সঙ্গে নিজের তুলনা প্রত্যাখ্যান করে বলেন, ‘আমার সঙ্গে মেসির তুলনা করাটা একেবারেই অর্থহীন। কেউ কখনোই তার সমপর্যায়ে পৌঁছাতে পারবে না।’
ইয়ামাল বিনয়ের সঙ্গে জানান, মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের অর্ধেকটা তিনি অর্জন করতে পারলে নিজেকে সফল মনে করবেন। তিনি বলেন, ‘মেসি যেভাবে অনায়াসে প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে যান এবং সবকিছু অর্জনের পরও তার মধ্যে জয়ের ক্ষুধা আছে, সেটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।’
বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল এখন কাতালান ক্লাবটির প্রাণভোমরা।

২০২৫ সালে প্রায় ৮ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ
অবহেলায় মায়ের মৃত্যুর অভিযোগ তুলে হট্টগোল, দুই ভাই আটক