অবহেলায় মায়ের মৃত্যুর অভিযোগ তুলে হট্টগোল, দুই ভাই আটক
রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৭: ০৭

আহত সেনাসদস্য সোহেল আলী। ছবি: সংগৃহীত
চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ নিয়ে তর্কাতর্কির জেরে এক স্বজনকে পুলিশে দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। অপর এক স্বজন সেনাসদস্য হওয়ায় তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ‘মবের’ শিকার হয়েছেন অভিযোগ তুলে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়ানো সেনাসদস্যের নাম সোহেল আলী। তার পদ ল্যান্স করপোরাল। গ্রেপ্তার ব্যক্তির নাম জয় আলী। তিনি সোহেলের ভাই। তারা রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের আলম আলীর ছেলে। তাদের মা জুলিয়ারা বেগমকে গত রবিবার রামেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
জানা গেছে, মায়ের মৃত্যুর পর সোহেল আলী ও তার ভাই জয় আলী ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক তানিয়া আক্তার ও মো. শিবলীর কাছে যান। তারা অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলার কারণে তাদের মায়ের মৃত্যু হয়েছে। সোহেল আলী এ সময় ভিডিও ধারণ করছিলেন। এরফলে ক্ষুব্ধ হয়ে অন্য ইন্টার্ন চিকিৎসকরা এসে সোহেল আলীকে মারধর করেন।
পরে পুলিশ ডেকে দুই ভাইকে হস্তান্তর করা হয়। রাত ৩টার দিকে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার এসএম মোশাররফ হোসেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ জুলিয়ারা বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় জয় আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সেনাসদস্য সোহেল আলীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ইন্টার্ন ডক্টরস সোসাইটি বিষয়টি উল্লেখ করে এক নোটিশে ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছেন। একই সঙ্গে সকাল ৯টা থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়। সে অনুযায়ী তারা সকালে মানববন্ধন করছেন।
এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, তিনি অফিসের বাইরে আছেন। তাই এসব বিষয়ে কিছু জানেন না।

/এসআর/