শিরোনাম

৫৯ বছর বয়সে গোল করলেন কিং কাজু

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৫৯ বছর বয়সে গোল করলেন কিং কাজু
বিশ্বের সবচেয়ে বয়স্ক ফুটবলার কাজুইয়োশি মিউরা

বয়স কেবলই একটি সংখ্যা- এই কথা আবার প্রমাণ করলেন জাপানি ফুটবল আইকন কাজুইয়োশি মিউরা। ৫৯ বছর বয়সী এই ফুটবলার করলেন গোল। ২০২২ সালের নভেম্বরের পর এটি তার প্রথম গোল। বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার তিনি, ভালোবেসে ডাকা হয় ‘কিং কাজু’।

ফুকুশিমা ইউনাইটেডের হয়ে ম্যাচের ৫২তম মিনিটে গোল করেন তিনি। জে-লিগের তৃতীয় বিভাগীয় দলটি এম্পেরর্স কাপে ৭-০ গোলে বিধ্বস্ত করে আইওয়াকি ফুরুকাওয়াকে।

গোল করার তিন মিনিট পর মিউরাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। গোল করার পর তাকে ঘিরে ধরেন সতীর্থরা।

জাপানের সাবেক আন্তর্জাতিক ফুটবলার ৪২তম মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তৃতীয় বিভাগীয় দলটির হয়ে ধারে খেললেও ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মিউরা। গত ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে ক্লাবটিতে যোগ দেন তিনি।

২০২৬ মৌসুমে ৬টি ম্যাচ খেলেছেন। বয়স যখন ষাটের কাছাকাছি, তখন অনেকেই ধরে নেন তার সময় ফুরিয়ে এসেছে। তবে সর্বোচ্চ গড় আয়ুর শীর্ষ পাঁচে থাকা জাপানের (৮৫.১ বছর) বেলায় কথাটা ভিন্ন।

/টিই/