বিশ্ববাজারে কমলো তেলের দাম

বিশ্ববাজারে কমলো তেলের দাম
সিজেডএন ডেস্ক

গত কয়েক দিনের ভয়াবহ হামলা-পাল্টা হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। কূটনৈতিক সমাধানের আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় সোমবার (২৭ জুলাই) বাজারে এ পতন দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৩.৯৬ ডলার বা ৪.১ শতাংশ কমে ৯২.৮২ ডলারে নেমেছে। একপর্যায়ে এর দাম ৯০ ডলারের নিচেও নেমে যায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪.২ ডলার বা ৪.৫ শতাংশ কমে ৮৫.২৯ ডলারে দাঁড়িয়েছে।
গত দুই সপ্তাহ ধরে চলা হামলার পর গত দুইদিন ইরানে নতুন করে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তেহরানও পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমতে পারে এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, সামরিক সংঘাত কমে যাওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে হরমুজ প্রণালিতে এখনো জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্লেপলারের হিসাবে, সপ্তাহান্তে প্রতিদিন ১০টিরও কম পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।
এদিকে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর হামলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে এখনও ঝুঁকি রয়ে গেছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতিই কি ইরানে হামলা স্থগিতের কারণ 