মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশিদের জন্য আবার শ্রমবাজার চালু করার বিষয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) রাতে দুই দিনের সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে মন্ত্রীর। তার সফরসঙ্গী হতে পারেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সরকার বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে চায়। তবে এক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। সেগুলো নিরসনে উদ্যোগ নিতেই কুয়ালালামপুর যাচ্ছেন মন্ত্রী। এ সফরে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।
২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তির বাজার বন্ধ রয়েছে। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মের মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না।
এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক দফা আলোচনা হলেও শ্রমবাজার উন্মুক্ত করেনি কুয়ালালামপুর।
বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এছাড়া জুনের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। সে সময় তিনি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার আবার চালুর জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।

মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু