শিরোনাম

হাতাহাতি থামাতে গিয়ে অজ্ঞান হলেন নারী রেফারি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হাতাহাতি থামাতে গিয়ে অজ্ঞান হলেন নারী রেফারি
রেফারি মাথিল্ড ডেমোনকে

ফ্রান্সের প্রীতি ক্লাব ফুটবল ম্যাচ চলাকালে পুরুষ খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়েছিলেন নারী রেফারি মাথিল্ড ডেমোনকে। ফুটবলারদের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে ভারসাম্য ধরে রাখতে পারেননি তিনি। মাটিতে পড়ে মাথার পেছনে আঘাত লেগে অজ্ঞান হয়ে যান ডোমোনকে।

ফ্রান্সের মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এমন নজিরবিহীন ঘটনা ঘটে। প্রথমার্ধের শেষ দিকে দুই খেলোয়াড়ের বল দখলের সময় হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়। মাঠের সব খেলোয়াড় তাতে জড়িয়ে পড়েন।

এমন আকস্মিক এই দুর্ঘটনায় খেলোয়াড়রা হাতাহাতি ভুলে যান। মাঠে ছুটে আসেন চিকিৎসাকর্মীরা। কিছুক্ষণের মধ্যে ডেমোনকের জ্ঞান ফেরে। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ম্যাচ অফিসিয়াল টিম। টাচলাইনে নেওয়া হয়, পরে প্রথমার্ধ শেষে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ম্যাচের বাকি সময় মাঠে ছিলেন সহকারী রেফারিদের একজন। ম্যাচটি মেৎজ ৩-১ গোলে জেতে।

/টিই/