শিরোনাম

আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ইনফান্তিনো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ইনফান্তিনো
লিওনেল মেসি ও জিয়ান্নি ইনফান্তিনো

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। চিঠিতে আর্জেন্টিনা দলের ‘পেশাদারিত্ব’ এর প্রশংসা করে ফের বিপাকে পড়েছেন ইনফান্তিনো।

ফাইনাল শেষে শিরোপাজয়ী স্পেনের খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান! ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে চিঠির বিষয়টি সত্য ঘটনা। এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বাধিক ফাউল করা আর্জেন্টিনার ‘পেশাদারিত্ব’ কীভাবে প্রশংসিত হয় উঠেছে সেই প্রশ্ন।

এছাড়া ফিফার নীতি লঙ্ঘন করে ‘ফকল্যান্ড দ্বীপ আমাদের’ দাবি করা একটি ব্যানারও মাঠে প্রদর্শন করেছেন আর্জেন্টাইন ফুটবলাররা।

এএফএ সভাপতি তাপিয়াকে সম্বোধন করে পাঠানো চিঠিতে ইনফান্তিনো বলেছেন, ‘প্রিয় সভাপতি, ১৯ জুলাই স্পেনের বিপক্ষে বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা ২০২৬ বিশ্বকাপ এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মৃতি হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভার উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে।’

তিনি আরও লেখেন, ‘আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্স এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন।’

ইনফান্তিনো আরও লেখেন, ‘এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনা ও স্পেন দুই দলের খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় আগেই তদন্ত শুরুর কথা জানিয়েছিল ফিফা।

/টিই/