অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ে ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে শেষ ৩২ রাউন্ডের প্রথম দুই ম্যাচ শেষ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই। তৃতীয় ম্যাচে এসে অতিরিক্ত সময়ে গড়ালো খেলা। ডালাসে প্যারগুয়ে ১-১ জার্মানি ম্যাচ সমতায় শেষ হয়েছে ৯০ মিনিট।
ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোল করতে পারেনি জার্মানি। ৪২ মিনিটে দারুণ এক আক্রমণে গোল করে প্যারাগুয়ে। মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে গোলটি করেছেন ফরোয়ার্ড হুলিও এনসিসো। কাই হাভার্টজ সমতায় ফেরায় জার্মানিকে। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রসে দারুণ এক হেডে গোলটি করেন এই ফরোয়ার্ড।
৯০ মিনিটে ১৪ শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে জার্মানি। প্যারাগুয়ের ৭ শটের ৩টি ছিল লক্ষ্যে। ৭৬ শতাংশ সময়ে বল দখলে রাখে জার্মানরা। তবে প্যারাগুয়ের ডিফেন্স দারুণ করছে। পরবর্তী ৩০ মিনিটে খেলা কোন দিকে মোড় নেয় সেটি দেখার।

নেইমারকে মাঠে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি