শিরোনাম

ডিইউডিএসের নতুন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ডিইউডিএসের নতুন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত
মো. সাজিদ হাসান ও মিফতাহুল জান্নাত রিফাত। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাজিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিফতাহুল জান্নাত রিফাত। সোমবার (২৯ জুন) সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এসএম শামীম রেজা ও নির্বাচন সংশ্লিষ্ট তিন সদস্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিইউডিএসের গঠনতন্ত্র অনুযায়ী, নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৯ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভার সর্বসম্মত সিদ্ধান্ত, মডারেটরদের পরামর্শ এবং সংগঠনের গঠনতন্ত্রের আলোকে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। সেই নির্ধারিত তফসিল অনুযায়ী, গত ২৭ জুন সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদের জন্যই ৪ জন করে বিতার্কিক প্রার্থিতা ফরম সংগ্রহ করেন। ফরম বিতরণের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১ জন প্রার্থী তাদের ফরম জমা দেন। সর্বশেষ সোমবার প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদের ২ জন বিতার্কিক স্বেচ্ছায় তাদের নাম প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্তভাবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. সাজিদ হাসান সভাপতি ও মিফতাহুল জান্নাত রিফাত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন হিসেবে ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিবছর নিয়মিত নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব গঠন করে আসছে। ক্যাম্পাসে সুস্থ ধারার বিতর্ক ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখার অংশ হিসেবেই প্রতিবছরের মতো এবারও এই নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠিত হলো।

/এফআর/