সালাহকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা মিসরের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য মোহাম্মদ সালাহকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। প্রধান কোচ হোসাম হাসানের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সী তরুণ তুর্কি আবদেল করিম।
মিসরের আক্রমণভাগকে শক্তিশালী করতে সালাহর পাশাপাশি দলে থাকছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ। বিশ্বমঞ্চের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন ওহাইওতে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে হোসাম হাসানের শিষ্যরা। প্রস্তুতি পর্ব চুকিয়ে আগামী ১৫ জুন সিয়াটলে ইউরোপীয় জায়ান্ট বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মিশরের বিশ্বকাপ অভিযান। এবারের আসরে গ্রুপ ‘জি’তে খেলবে উত্তর আফ্রিকার এই দেশটি, যেখানে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো নিউজিল্যান্ড এবং ইরান।
গোলকিপার
মোস্তফা শোবেইব, এল-মাহদি সোলাইমান, মোহামেদ এল-শেনাওয়ি ও মোহামেদ আলা।
ডিফেন্ডার
মোহামেদ আবদেলমোনেম, মোহামেদ হানির, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।
মিডফিল্ডার
মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, ইমাম আশুর, মাহমুদ হাসান, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ
ফরোয়ার্ড
ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে মেসি, নেই দিবালা