২০৩০ বিশ্বকাপও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আর মাত্র ১১ দিন বাকি, এরপরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের এবারের আসর। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে পর্তুগালও। গত ১৯ মে ২৭ সদস্যের দল ঘোষণা করে ইউরোপের এই দেশটি। সেখানে নেতৃত্ব দেবেন সৌদি ক্লাব আল নাসরের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।
৪১ বছর বয়সে খেলতে যাওয়া তিনিই মনে হয় এবারের আসরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। যদিও এটা নিয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে শুধু এবারের বিশ্বকাপ নায়, ফিট থাকলে আসন্ন ২০৩০ বিশ্বকাপেও তাকে খেলাতে সমস্যা নেই পর্তুগালের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই আসরের মধ্য দিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো। বয়স ৪০ পেরিয়ে গেলেও বয়সের ছাপ পড়েনি শরীরে, ধরে রেখেছেন মাঠের নৈপুণ্যও। আল নাসরের হয়ে নিয়মিত পারফর্ম করছেন তিনি। ফুটবল থেকে কবে অবসর নেবেন এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।
এমতাবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি ২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো। এর উত্তর দিলেন পর্তুগালের কোচ।
২০৩০ সালের বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন কিনা, কোচ মার্টিনেজকে এমন প্রশ্ন করেছিল স্প্যানিশ রেডিও ‘কাদেনা সের’। জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। নিজের যোগ্যতায় সে এই জায়গা অর্জন করেছে।’
মার্তিনেজ বলেন, ‘আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর আদর্শ পর্তুগালের সমস্ত তরুণ ফুটবলারদের মাঝে ছড়িয়ে দিতে চাই, কারণ সে তরুণদের জন্য এক চমৎকার রোল মডেল।’
প্রায় তিন দশক আগে ২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখন পর্যন্ত ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার। শুধু তাই নয়, সর্বোচ্চ (১৪৩) গোলের রেকর্ডও এখন সিআরসেভেন দখলে। এছাড়া বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডও রয়েছে তার।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে আগামী ১৭ জুন পতুর্গাল তাদের প্রথম ম্যাচ খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপ শুরুর আগের দিন ম্যাচ খেলবে পর্তুগাল