বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে ইতিহাস গড়তে যাচ্ছেন মেসি

সিটিজেন ডেস্ক

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ও খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপের অভিজ্ঞ ফুটবলার ও একঝাঁক তরুণ তুর্কির সমন্বয়ে গড়া এ দলের নেতৃত্বে বরাবরের মতোই থাকছেন লিওনেল মেসি। আর বিশ্বমঞ্চে আলবিসেলেস্তেদের এই অধিনায়ক এবারও মাঠে নামবেন তার চিরচেনা সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে।
নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন আলবিসেলেস্তে অধিনায়ক। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পঞ্চমবারের মতো ১০ নম্বর জার্সি পরে বিশ্বকাপে খেলার নজিরবিহীন রেকর্ড হতে যাচ্ছে এটি। এতদিন এই কীর্তি এককভাবে ছিল দলটির প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দখলে, যিনি ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলসহ মোট চারটি বিশ্বকাপে এ ঐতিহাসিক জার্সি পরেছিলেন। এবার ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছাবেন মেসি।
অথচ ২০০৬ সালে যখন মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল, তখন তার পিঠে ছিল ১৯ নম্বর জার্সি। কারণ ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি তখন ছিল তারকা মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমের দখলে। এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পান মেসি। পরবর্তীতে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ টানা চারটি বিশ্বকাপে এই জার্সিতেই বিশ্ব কাঁপিয়েছেন তিনি। সবশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়েই আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি। এবারও তার জাদুকরী নেতৃত্বে শিরোপা ধরে রাখার অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা, নেই দিবালা