মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা, নেই দিবালা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জাতীয় দলের সহকারী কোচ আগেই ঘোষণা করেছিলেন এবারের বিশ্বকাপেও খেলবেন মেসি। সেই ঘোষণা সত্যি করে ইন্টার মায়ামির ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (২৮ মে) যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন মেসি। ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ এটি।
২০২২ সালে কাতার বিশ্বকাপে ট্রফি জয়ী দল থেকে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ ১৭ জন খেলোয়াড় এই দলে আছেন।
তৃতীয় বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার মূল দলের খেলোয়াড়দের রেখে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে গুঞ্জন শোনা গেলেও অবসর নেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হয়নি। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালের এই গোলদাতা।
এছাড়াও বাদ পড়েছেন কাতার বিশ্বকাপ খেলা রোমার তারকা পাওলো দিবালা। এমনিতেই মেসির পজিশনে খেলার কারণে দলে নামার সুযোগ খুব কম পান প্রতিভাবান এই খেলোয়াড়। এর ওপর পেশির চোটে দল থেকেই ছিটকে পড়েছেন তিনি।
‘জে’ গ্রুপে পড়া আর্জেন্টিনা আগামী ১৬ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। পরের দুটি ম্যাচ জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে।
চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

রদ্রিগেজকে নিয়েই কলম্বিয়ার দল ঘোষণা
বিশ্বকাপে মরক্কোর দল ঘোষণা