শিরোনাম

বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস
কাভান সুলিভান। ছবি: সংগৃহীত

১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভানের শরীরে বইছে বাংলাদেশির রক্ত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্স ফোর্স এফসির বিপক্ষে দারুণ পারফরম্যান্স করলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার।

সুবারু পার্কে রাউন্ড ওয়ান ফাইনালে ৭-০ গোলের জয়ে প্রথমবার সিনিয়র দলের হয়ে জোড়া গোলের পর দুটি অ্যাসিস্ট করেন। দুই লেগে ১২-০ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করে ফিলাডেলফিয়া।

প্রথম গোলে একটি ইতিহাসও গড়েন সুলিভান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ আমেরিকান গোলদাতা হয়েছেন তিনি।

১২তম মিনিটে স্টাস কোরজেনিওভস্কিকে দিয়ে গোল করান সুলিভান। বেন বেন্ডারকে দিয়ে ৫৩ মিনিটে গোল করিয়েছেন। নিজেও দুটি গোল করেছেন ১২ মিনিটের ব্যবধানে। ৭৬ ও ৮৮ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন।

সুলিভান মায়ের সূত্রে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত। তার মায়ের নাম হেইকে। সুলিভানের নানী সুলতানা আলম বাংলাদেশি।

/টিই/