মঙ্গলবার থেকে ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু

বিশেষ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হচ্ছে। এবারও সব টিকেট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। মঙ্গলবার ১৩ মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে টিকিট বিক্রি করা হবে।
রেলপথ মন্ত্রণালয় জানায়, প্রতি বছরের ন্যায় এবারও ঈদে বাড়তি যাত্রীদের চাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। ওই দিন ২৩ মার্চের ফিরতি যাত্রার টিকিট কেনা যাবে।
গত ১৯ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে এক সভায় টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনলাইনে ট্রেনের টিকিট সাধারণত ১০ দিন আগে ছাড়া হয়। সে অনুযায়ী ৩ মার্চ টিকেট পাওয়া যাবে ১৩ মার্চের। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন সাংবাদিকদের জানান, এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর দুইটা থেকে বিক্রি শুরু হবে। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরতযাত্রার টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না।
রেলপথ মন্ত্রণালয় জানায়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হয়েছে। অর্থাৎ ট্রেন চলাচল করবে। এদিকে ঈদ যাত্রার অতিরিক্ত চাপ সামলাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোচ, ইঞ্জিনও রেল লাইন সিগনালসহ নানা ধরনের কাজ চলছে পুরোদমে এগিয় চলছে বলে জানা গেছে।
এবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। শোলাকিয়া ঈদ স্পেশাল হিসেবে দুই জোড়া ট্রেন চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে। এ ছাড়া প্রতিটি ট্রেনে বাড়তি বগি লাগানো হবে।