কাতারে বন্ধ ফুটবল, শঙ্কায় ফিনালিস্সিমা

কাতারে বন্ধ ফুটবল, শঙ্কায় ফিনালিস্সিমা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশে সবধরনের ফুটবল বন্ধ করেছে কাতার। ফলে চলতি মাসের শেষ দিকে দোহায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিস্সিমা নিয়ে জেগেছে শঙ্কা। অবশ্য কাতার ফুটবল অ্যাসোসিয়েশন ঘরোয়া খেলা বন্ধ করার ঘোষণায় ফিনালিস্সিমার কথা কথা উল্লেখ করেনি। বলেছে, পরবর্তীতে যথা সময়ে নতুন সূচি ঘোষণা করা হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর জবাব দিচ্ছে ইরান। ইসরায়েলে হামলা করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা, এর মধ্যে আছে কাতারও। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ জন আহত হয়েছে।
এই হামলা, পাল্টা হামলার জেরে বিশ্বজুড়ে বাতিল হয়েছে বহু ফ্লাইট। এই পরিস্থিতিতে আগামী ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের ম্যাচ আয়োজন নিয়ে কোনো পরিষ্কার বার্তা পাওয়া যায়নি। এই ম্যাচ দিয়ে প্রথমবার মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও স্পেনের তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের।
এই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই মহাদেশের ফুটবলের দুই নিয়ন্তা সংস্থা। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র ইএসপিএনকে বলেছে, ম্যাচ স্থগিতের কোনো খবর এখনও নেই।