বাহরাইন ও আমিরাতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

সিটিজেন ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে একজন বাহরাইন প্রবাসী মোহাম্মদ তারেক (৪৮)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। সোমবার ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে কাজ করার সময়ে হামলার শিকার হয়ে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডিএমডি মোশারফ হোসেন।
এর আগে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদের (৪৮) নিহতের খবর পাওয়া য়ায়। তিনি শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আজমান এলাকায় গাড়ি চালানোর সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত ষাট লাখের বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা সতর্ক থাকেন এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলেন। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সরকার।