ইরানের ১৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ৩৮০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে কুয়েত

সিটিজেন ডেস্ক

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে ইরান থেকে ছোড়া ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টিরও বেশি বিস্ফোরকবাহী ড্রোন লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে কুয়েতের সেনাবাহিনী।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (২মার্চ) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেই অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে গত তিন দিনে ধেয়ে আসা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা সম্ভব হয়নি। কয়েকটি আঘাত হানতে সক্ষম হয়। এতে কুয়েতের সেনাবাহিনীর ২৭ জন সদস্য আহত হয়েছেন।
আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কুয়েত নিউজ এজেন্সি।
উল্লেখ্য, কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে। এগুলো হলো ক্যাম্প আরিফজান, আলী আল সালেম এয়ারবেইস এবং ক্যাম্প বুহেরিং।
এর মধ্যে সোমবার দেশটিতে তিনটি মার্কিন এফ ১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এক প্রতিবেদনে জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ভুলবশত ছোড়া গোলায় যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়েছে।
বিমানগুলোর ছয়জন ক্রু সদস্য নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে সেন্টকোম।