শিরোনাম

মেট্রোরেলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল
ফারুক আহমেদ। ফাইল ছবি

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদের নিয়োগ বাতিল করেছে সরকার। তার অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে।

আজ সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে তার নিয়োগের অবশিষ্ট সময় বাতিল করা হলো এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান প্রকৌশলী ফারুক আহমেদ। পেশাগত জীবনের ৩৭ বছরের মধ্যে প্রায় ২৫ বছর তিনি মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া ও হংকংসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

/এসএ/