এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আর কয়েক ঘণ্টা পর মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই ২০২৩ সালের পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরার কথা নেইমারের। এমন সময় ছেলেকে ঘিরে আবেগ আর প্রত্যাশার কথা জানালেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক অনুপ্রেরণামূলক বার্তায় তিনি শুভকামনা জানিয়েছেন ছেলে ও ব্রাজিল দলকে।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নেইমারের বাবা লিখেছেন, সৃষ্টিকর্তা আমাদের এত দূর সাহায্য করেছেন...অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আমরা সবাই একসাথেই এই মুহূর্তটির অভিজ্ঞতা নেবো। শুভকামনা বাবা! শুভকামনা ব্রাজিল। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং রক্ষা করুন!
পোস্টটির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে নেইমারের ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি তুলে ধরা হয়। ভিডিওজুড়ে বাজতে থাকে প্রতিকূলতা জয়ের একটি গান। আর ন্যারেশনে শোনা যায় হৃদয়স্পর্শী আহ্বান ‘তাই দৌড়াও হে মানুষ, দৌড়াও। এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন।’
নানা জল্পনা-কল্পনার পর বিশ্বকাপ দলে জায়গা পেলেও পায়ের পেশির (কাফ) চোটের কারণে প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার।

যে কারণে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ