শিরোনাম

বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রতীকী ছবি

রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানিয়েছে।

খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিতরণ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছপালা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ নম্বর ফিডার, ৩ নম্বর ফিডার এবং ভাইবোন ছড়া ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম পর্যন্ত এলাকা, ৩ নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এলাকা এবং ভাইবোন ছড়া ফিডারের অধীনস্থ সব এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এদিকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নীলফামারী সদর উপজেলার আওতাধীন ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

এ কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করে দুঃখ প্রকাশ করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।

/এমআর/