শিরোনাম

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ. শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য ব্যক্তিগত যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী গাড়ি, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারসেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য সরকারি যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

/বিবি/