শিরোনাম

প্রথমার্ধ শেষে ‘বি’ গ্রুপের সমীকরণ যেমন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথমার্ধ শেষে ‘বি’ গ্রুপের সমীকরণ যেমন
গোলের পর বসনিয়া অ্যান্ড হার্জেগভিনা খেলোয়াড়দের উল্লাস

বিশ্বকাপে শুরু হয়ে গেছে গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের খেলা। আজ বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় একই সময়ে শুরু হয়েছে ‘বি’ গ্রুপের শেষ দুই ম্যাচ। একটিতে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড-কানাডা, অপরটিতে কাতার-বসনিয়া অ্যান্ড হার্জেগভিনা।

ভ্যাঙ্কুভারে প্রথমার্ধে কানাডা-সুইজারল্যান্ড ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। সিয়াটলে আরেক ম্যাচে বসনিয়া ২-১ ব্যবধানে এগিয়ে আছে। ম্যাচের ২৯ মিনিটে কেরিম আলাইবেগোভিচ গোল করলে এগিয়ে যায় বসনিয়া। ৩৪ মিনিটে দ্বিতীয় গোল হয় আত্মঘাতীতে। নিজেদের জালে বল জড়ান কাতারি ডিফেন্ডার সুলতান আল-ব্রেক। ৪২ মিনিটে এক গোল শোধ করে কাতার। গোলটি করেছেন হাসান আল-হেইদোস।

শেষ পর্যন্ত যদি এমনই থাকে ম্যাচের ফলাফল তবে সমান ৫ পয়েন্টে গ্রুপসেরা হবে কানাডা, দ্বিতীয় স্থানে থাকবে সুইসরা। আর ৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে যাবে বসনিয়া।

এবারের বিশ্বকাপে ১২ গ্রুপের সেরা তৃতীয় দল থেকে ৮টি যাবে পরবর্তী রাউন্ড অর্থাৎ থার্টি টু রাউন্ডে। সেখান থেকেই শুরু এবারের বিশ্বকাপের নকআউট পর্ব।

/টিই/