শিরোনাম

যে কারণে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যে কারণে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ
অনুশীলনে লুকাস পাকেতা ও ভিনিসিয়ুস জুনিয়র

ফিলাডেলফিয়ায় বজ্রঝড়ের কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এবার একই ধরনের শঙ্কা দেখা দিয়েছে ব্রাজিল-স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪ টায় মায়ামি স্টেডিয়ামে হওয়ার কথা ম্যাচটি।

তবে বৈরী আবহাওয়া এবং বজ্রঝড়ের পূর্বাভাস ম্যাচটির নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। পরিস্থিতি খারাপ হলে ম্যাচ শুরু হতে বিলম্বিত হতে পারে, এমনকি চলমান অবস্থায় সাময়িকভাবে স্থগিতও হতে পারে।

আবহাওয়া পূর্বাভাস সংস্থা ‘অ্যাকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী, মায়ামির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে অর্থাৎ ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে বজ্রঝড় হওয়ার সম্ভাবনা প্রায় ৫১ শতাংশ। ফলে ম্যাচের আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকরা। ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় ৬টায়।

যুক্তরাষ্ট্রে জুন ও জুলাই মাসকে সাধারণত আকস্মিক বন্যা ও বজ্রঝড়ের মৌসুম হিসেবে ধরা হয়। যদিও বিশ্বকাপের প্রথম সপ্তাহ বড় কোনো আবহাওয়াজনিত সমস্যা হয়নি। তবে গেল সোমবার ফ্রান্স ও ইরাক ম্যাচে এর প্রভাব পড়ে।

নকআউটের সমীকরণ, আবহাওয়ার অনিশ্চয়তা আর বিশ্বকাপের বাড়তি চাপ; সব মিলিয়ে ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

/টিই/