
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ভিনিসিয়ুসের মাতিয়েস কুনিয়াও দারুণ ফর্মে আছেন। ম্যাচের ৬০ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেছেন তিনি। ব্রুনো গিমারেস বক্সে বল নিয়ে যান। একজনকে কাটিয়ে বল দেন কিছুটা ফাকায় থাকা কুনিয়াকে। তিনি বল জালে পাঠান। চলতি বিশ্বকাপে এটি কুনিয়ার তৃতীয় গোল।
ম্যাচের ৬২ মিনিটে হলুদ কার্ড দেখেছেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো।
ব্রাজিল-স্কটল্যান্ড আর মরক্কো-হাইতি দুই ম্যাচেই চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এই দুই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে সি গ্রুপ থেকে কারা হবে গ্রুপসেরা। অবশ্য প্রথমার্ধ শেষে এই সমীকরণে এগিয়ে আছে ব্রাজিলই।

প্রথমার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একটু নাচ দেন ভিনি। তার সঙ্গে তাল মিলিয়ে গ্যালারিতে নেচেছেন ব্রাজিলের সমর্থকরাও। চলতি বিশ্বকাপে তিন ম্যাচে ভিনির গোল হলো ৪টি। আরও ৪৫ মিনিট পাবেন তিনি এই সংখ্যাটা বাড়িয়ে নিতে। স্কটিশদের বিপক্ষে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে গেছে ব্রাজিল।
মরক্কোর বিপক্ষে দারণ খেলছে হইতি। ৪৩ মিনিটে গোল করে আবার এগিয়ে গিয়েছিল হাইতি। গোলটি করেছিলেন উইলসন ইসিদর। তবে প্রথমার্ধের যোগকরা সময়ে সমতা ফেরান সাইবারি। ২-২ সমতায় প্রথমার্ধ শেষ হয়েছ।
বল দখলে এগিয়ে আছে মরক্কো, গোলমুখে শটও তারা নিয়েছে বেশি। তবে হাইতি দুই শটেই পেয়ে গেছে দুই গোল।
হাইতির বিপক্ষে ৩৯ মিনিটে সমতা ফিরিয়েছে মরক্কো। গোলটি করেছেন আশরাফ হাকিমি।

ম্যাচের ২২ মিইনটে স্কটল্যান্ডের বিপক্ষে আবার গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি। ফলে ১-০ তেই এগিয়ে সেলেসাওরা।
গ্রুপের আরেক ম্যাচে পিছিয়ে আছে মরক্কো। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে গেছে হাইতি। প্রথমে মনে হয়েছিল গোলটি করেছেন লেনি জোসেফ। তবে পরে দেখা গেছে এটি আত্মঘাতী। গোলকিপার ইয়াসিন বুনোর আত্মঘাতী গোল। এবারের বিশ্বকাপে প্রথমবার এগিয়ে যায় হাইতি।
বল পেয়েছিলেন স্কটল্যান্ডের গোলকিপার। তিনি বল দেন বক্সে থাকা ডিফেন্ডারকে। তবে তার ভুলে বল পেয়ে যান রায়ান। তিনি পাস দেন ভিনিসিয়ুসকে। দৌড়ে এসে ক্লিয়ার করতে চেয়েছিলেন গোলকিপার। তবে তাকে কাটিয়ে ফাকা জালে বল পাঠান ভিনি। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের তিন ম্যাচেই গোল পেলেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার এমনটি ধারণা করা হচ্ছিলো। তবে শুরুর একাদশে তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। পরে বদলি হিসেবে নামবেন কিনা তা সময়ই বলে দেবে।
একাদশ: আলিসন (গোলকিপার), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।