কাতারের বিপক্ষে প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে কানাডা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে স্বাগতিক কানাডার মুখোমুখি হয়েছে কাতার। কাতারকে চাপে রেখে প্রথমার্ধেই ৩ গোলের লিড নিয়েছে কানাডা।
ম্যাচের ১৬ মিনিটে কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিডের জোরালো শট ঠেকালেও হাতে রাখতে পারেননি কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা। ফিরতি বলে নেওয়া শটে গোল করেন লারিন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচে সমতাসূচক গোলটিও করেছিলেন লারিন।
২৯ মিনিটে ব্যবধান বাড়ায় কানাডা। এবার গোলটি করেন জোনাথন ডেভিড। দুই মিনিট পর কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন কাতারের হোমাম আহমেদ। এই ফাউলের কারণে প্রথমে পেনাল্টি দেন রেফারি। পরে ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির বদলে ফ্রি-কিক পায় কানাডা। কিন্তু লাল কার্ড দেখেন হোমাম। ম্যাচের আধঘণ্টা পেরোতেই ১০ জনের দলে পরিণত হয়।
চলমান বিশ্বকাপে হোমাম আহমেদেরটি পঞ্চম লাল কার্ড। অথচ কাতার বিশ্বকাপে মোট লাল কার্ডের দেখা মিলেছিল মাত্র ৪বার। প্রথমার্ধের যোগকরা সময়ে স্কোর ৩-০ করেন জনাথন ডেভিড।
প্রথমার্ধে ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪টি শট নেয় কানাডা, যার ৮টি ছিল লক্ষ্যে। কাতার মোটে দুইটি শট নিতে পারে।

১০ জনের বসনিয়াকে ৪ গোল দিলো সুইজারল্যান্ড