শিরোনাম

১০ জনের বসনিয়াকে ৪ গোল দিলো সুইজারল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
১০ জনের বসনিয়াকে ৪ গোল দিলো সুইজারল্যান্ড
জোড়া গোল করেছেন ইয়োহান মানজাম্বি (বাঁয়ে)

বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করেছিল বসনিয়া ও হার্জেগোভিনা। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার সঙ্গে ড্র করে তারা। তবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ৪-১ গোলে হেরেছে বসনিয়া ও হার্জগোভিনা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ডের চেয়ে ৪৪ ধাপ পিছিয়ে বসনিয়া। তবে সুইসদের গোল পেতে অপেক্ষা করতে হয় ৭৪ মিনিট। ভলিতে গোল করেন ইয়োহান মানজাম্বি। ৭১ মিনিটে বদলি নামেন মানজাম্বি। ৮৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। দারুণ এক আক্রমণে বসনিয়ার ডি-বক্সে ঢুকে পড়া ব্রিল এমবোলোকে থামাতে মারাত্মকভাবে ফাউল করেন বসনিয়ার তারিক মুহারেমোভিচ। রেফারি লাল কার্ড দেন মুহারেমোভিচকে।

একজন কম নিয়ে খেলে পরে আরও তিন গোল হজম করে বসনিয়া। ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান রুবেন ভারগাস। ৯০ মিনিটে সুইসদের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়োহান মানজাম্বি। ম্যাচে এটি মানজাম্বির দ্বিতীয় গোল।

যোগকরা সময়ে নাটকীয় মোড় নেয় ম্যাচ। তিন গোল খাওয়ার পর একটি শোধ করে বসনিয়া। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলটি করেন এরমিন মামিচ। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে পেনাল্টি পায় সুইসরা। স্পটকিক থেকে ব্যবধান ৪-১ করেন গ্রানিত জাকা।

৪০ বছর ৯৩ দিন বয়সে মাঠে নেমে এদিন জেকো বিশ্বকাপের ইতিহাসে ৪০ বা তার বেশি বয়সে খেলা চতুর্থ আউটফিল্ড খেলোয়াড়ের তালিকায় নাম লেখান। এর আগে এই কীর্তি গড়েছিলেন রজার মিলা, যিনি ১৯৯৪ বিশ্বকাপে খেলেছিলেন। আর একদিন আগে সেই তালিকায় যোগ দিয়েছিলেন লুকা মদ্রিচ ও ক্রিস্টিয়ানো রোনাদলো।

/টিই/