বিশ্বকাপ প্লেঅফ: ফাইনালে কে কার মুখোমুখি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফিফা ২০২৬ বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালে বেরগামোতে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ইতালি ২-০ গোলে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে। তাতে প্লে-অফের ফাইনাল নিশ্চিত হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপ নিশ্চিত করতে আজ্জুরিদের চাই আর একটি জয়।
প্লেঅফ ফাইনালে ইতালি মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এ ম্যাচ জিতলেই আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলার টিকিট পাবে আজ্জুরিরা।
ভ্যালেন্সিয়ায় প্লেঅফ সেমিফাইনালে অন্য ম্যাচে ইউক্রেনকে হারিয়ে ফাইনালে উঠেছে সুইডেন। ডেনমার্ক, পোল্যান্ড, কসোভো, তুরস্ক ও চেক প্রজাতন্ত্রও নিজ নিজ ম্যাচ জিতে উঠেছে প্লেঅফ ফাইনালে।
আগামী সপ্তাহে প্লেঅফ ফাইনালে কসোভো ও তুরস্কের মধ্যে ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে।
মেক্সিকোয় আন্তমহাদেশীয় প্লেঅফ সেমিফাইনালে সুরিনামকে ২-১ গোলে হারিয়েছে বলিভিয়া। প্লে–অফ ফাইনালে দক্ষিণ আমেরিকার দলটির প্রতিপক্ষ ইরাক। অন্য ম্যাচে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়েছে জ্যামাইকা।
বিশ্বকাপে ৪৮ দলের মূল মঞ্চে জায়গা করে নিতে ফাইনালে ডিআর কঙ্গোর মুখোমুখি হবে জ্যামাইকা।
প্লেঅফ ফাইনাল কবে
ইউরোপীয় ও আন্তমহাদেশীয় অঞ্চলের প্লেঅফ ফাইনালগুলো অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। এই ম্যাচগুলো শেষ হওয়ার মাধ্যমেই চূড়ান্ত হবে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮ দলের তালিকা।
ইউরোপিয়ান প্লেঅফ ফাইনালে মুখোমুখি যারা
বসনিয়া-হার্জেগোভিনা বনাম ইতালি
সুইডেন বনাম পোল্যান্ড
কসোভো বনাম তুরস্ক
চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক
আন্তমহাদেশীয় প্লেঅফ ফাইনালে মুখোমুখি যারা
ডিআর কঙ্গো বনাম জ্যামাইকা
ইরাক বনাম বলিভিয়া
প্লেঅফ ফাইনাল কী
২০২৬ বিশ্বকাপে এখনো ৬ দলের জায়গা করে নেওয়া বাকি। ইউরোপিয়ান প্লেঅফ থেকে চারটি এবং আন্তমহাদেশীয় প্লেঅফ থেকে দুটি দল জায়গা পাবে।
মার্চের আন্তর্জাতিক বিরতিতে এই ৬ দল নিশ্চিত হয়ে যাবে। দুটি আলাদা টুর্নামেন্টের প্লেঅফ ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। এক লেগের এই প্লেঅফ ফাইনালগুলো ইউরোপ ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ থেকে চারটি এবং আন্তমহাদেশীয় প্লেঅফ থেকে দুটি দেশ বিশ্বকাপে খেলার টিকিট পাবে। আন্তমহাদেশীয় পর্বে অংশ নিয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাক্যাফ) দুটি এবং এশিয়া (এএফসি), আফ্রিকা (কাফ), ওশেনিয়া (ওএফসি) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে একটি করে দল।
এদিকে আন্তমহাদেশীয় প্লে-অফ অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকোর গুয়াদালাহারা ও মন্তেরিতে। দুটি সেমিফাইনালে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ডিআর কঙ্গো ও ইরাকের। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ডিআর কঙ্গো ও ইরাক সরাসরি প্লে–অফ ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।