মেসিকে বিশ্বকাপে পেতে সবই করছেন স্কালোনি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

কাতারে হওয়া ২০২২ বিশ্বকাপ লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ধরে নেওয়া হয়েছিল। তবে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নাটকীয় ফাইনাল জয়ের পর আকাশী নীল জার্সিতে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক। আরেকটি বিশ্বকাপ দুয়ারে। কিন্তু মেসি এখনো নিশ্চিত করেননি, পরের বিশ্বকাপে তিনি খেলবেন কি না।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবারের ফিফা উইন্ডোতে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঘরের মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিকে বেঞ্চে রাখা হবে বলে গুঞ্জন। মেসিকে পরে বদলি হিসেবেও নামানো হতে পারে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল, মেসি আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না। স্কালোনি বলেন, ‘এটা তাকে (মেসি) জিজ্ঞেস করার মতো প্রশ্ন।’
মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘আমি যতদূর জানি, আপনারাও সেটা জানেন। তার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে আমি সবকিছু করছি। আমি বিশ্বাস করি ফুটবলের ভালোর জন্য তার (মেসির) থাকা উচিত। এই সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। এটা তার ব্যাপার, তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।’
আরও একবার বিশ্বমঞ্চে মেসিকে দেখতে চান সবাই এমনই মত স্কালোনির। ‘শুধু যে আর্জেন্টাইনরা তাকে দেখতে চায় তা নয়, সবাই চায়। আমি চাই সে খেলুক। কিন্তু সিদ্ধান্ত নেবে সে। মানসিক প্রশান্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার। আমাদের এটা নিয়ে কোনো তাড়া নেই। আমরা আশাবাদী সে থাকবে।’
মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচেই মেসি থাকবেন বলে নিশ্চিত করেছেন আলবিসেলেস্তেদের কোচ, ‘মেসি দুটি ম্যাচেই খেলবে। কিন্তু আমরা দেখবো সে শুরুর একাদশে থাকে কি না।’
আর্জেন্টিনা-মৌরিতানিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে।