শিরোনাম

প্রথমার্ধে ৩-০ তে পিছিয়ে বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রথমার্ধে ৩-০ তে পিছিয়ে বাংলাদেশ
বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে (১৮১) চেয়ে ৭৮ ধাপ এগিয়ে ভিয়েতনাম (১০৩)। বাফুফে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য বেছে নেয় র‌্যাঙ্কিং দেখেই বোঝা যায় দুই দলের শক্তির পার্থক্যটা। মাঠেও প্রমাণ হলো সেটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ০-২ গোলে।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক ভিয়েতনাম আক্রমণ করে। পঞ্চম মিনিটে কর্ণারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশের ডিফেন্ডার। সপ্তম মিনিটে ফ্রি-কিক থেকে দলকে রক্ষা করেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। ৮ মিনিটে গোল হজম করে বাংলাদেশ।

ম্যাচের ১৫তম মিনিটে দারুণ দক্ষতায় বল কর্নারের বিনিময়ে আবার দলকে রক্ষা করেন বাংলাদেশ গোলকিপার। পরের মিনিটে আবারও ঠেকান তিনি। ১৮ মিনিটে দ্বিতীয় গোল হজম করে হাভিয়ের ক্যাবরেরার দল। ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়ান ভিয়েতনামের হুয়ান মান। তার সঙ্গে থাকা শাকিল আহমেদ তপু ভালো মতো মার্ক করতে পারলে হয়তো গোল হজম করতো না বাংলাদেশ।

দুই গোল হজমের পর কিছুটা উপরে উঠে আক্রমণে যান বাংলাদেশের খেলোয়াড়রা। ২০ মিনিটে বলার মতো আক্রমণ করে বাংলাদেশ। দূর থেকে দারুণ শট নেন ফয়সাল আহমেদ ফাহিম। তা রুখে দেন গোলকিপার।

২৪ মিনিটে সমিত সোম আক্রমণ করলেও সফল হননি। দুই মিনিট পর দুবার আক্রমণ করেন হামজা-সমিতরা। সমিতের ক্রস থেকে বল ঠিকমতো বাংলাদেশের খেলোয়াড়রদের পায়ে পড়েনি। ক্লিয়ার করার পর অবশ্য বল পান সোহেল রানা। তার শট যায় পোস্টের অনেকটা উপর দিয়ে।

৩২ মিনিটে আরেকটি আক্রমণ ঠেকিয়ে দেন শ্রাবণ। ৩৮ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। এবার গোল করেন হাই লং। প্রথমার্ধে ৩-০ তে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল।

/টিই/