নিজেকে ‘প্রকৃত ওপেনার’ মনে করেন না হেড

নিজেকে ‘প্রকৃত ওপেনার’ মনে করেন না হেড
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অ্যাশেজ সিরিজে ওপেনিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ট্রাভিস হেডের জায়গা এখন অনেকটাই পাকা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেও ইনিংস শুরু করার কথা তার। তবে নিজেকে ওপেনার মনে করেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।
২০২৩ সালের ভারত সফরে ও ২০২৫ সালের শ্রীলঙ্কা সফরে বিশেষ পরিস্থিতিতে টেস্ট ইনিংসে ওপেন করেন হেড। অবশ্য সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নিয়মিত ওপেনার তিনিই।
বছরের নভেম্বরে অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে উসমান খাজার চোটে তিনি দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামার পরই বদলে যায় সবকিছু।
প্রায় এক বছরে অস্ট্রেলিয়া টেস্ট খেলবে ২০টি, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলে ম্যাচ হবে ২১টি। লাল বলে ব্যস্ত সূচিতেও হয়তো ওপেনার হিসেবেই দেখা যাবে হেডকে।
তবে হেড বলেন, ‘সঠিক পরিসংখ্যান জানি না, তবে প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ১৭০, ১৮০ ম্যাচ খেলেছি। হয়তো ১০টিতে (১২টি) ওপেন করেছি। এতে বোঝা যায় যে, আমি ওপেনিং ব্যাটার নই, অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রকৃত ওপেনার বলতে যা বোঝায়।’
হেড আরও বলেন, ‘আমি মনে করি, আমি ওপরের দিকে ভূমিকা রাখতে পারি। আমি জানি, নতুন বল খেলতে আমাকে এখনও অনেক কঠোর পরিশ্রম করতে হবে। ভুল হবে, সেটিও স্বাভাবিক। নিজের খেলা নিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি।’
ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলের জয়ে অবদান রাখতে পারাটাই হেডের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি সেঞ্চুরি করতে চাই, সবসময় রান করতে চাই, কিন্তু দিন শেষে আমি টেস্ট ম্যাচ জেতাতে অবদান রাখতে চাই।’
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যার প্রথমটি ডারউইনে শুরু হবে আগামী বৃহস্পতিবার।

এবার পরকীয়া বিতর্কে ইনফান্তিনো
৬১.৪ গড়ে রেকর্ড ইংলিশ ক্রিকেটারের