শিরোনাম

৬১.৪ গড়ে রেকর্ড ইংলিশ ক্রিকেটারের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৬১.৪ গড়ে রেকর্ড ইংলিশ ক্রিকেটারের
জ্যাক লিবি

ইংল্যান্ডের লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপের চলতি আসরে প্রথম তিন ম্যাচে কিছুই করতে পারেননি জ্যাক লিবি। ইংলিশ এই ব্যাটসম্যান পরের তিনটিতে খেলেছেন ১০৯ রানের ইনিংস; দুটিতে তিনি ছিলেন অপরাজিত। আর তাতেই এই ফরম্যাটে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন উস্টারশায়ারের অধিনায়ক।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৩ ইনিংস ব্যাটিং করা লিবির গড় এখন ৬১.৪। এই সংস্করণে কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। আগে রেকর্ডটি ছিল ভারতের রুতুরাজ গায়কোয়াড়ের।

এই তালিকায় এখন তৃতীয় স্থানে আরেক ইংলিশ ব্যাটসম্যান স্যাম হেইন, ৬৩ ইনিংসে তার গড় ৫৮.১৮। অস্ট্রেলিয়ান গ্রেট মাইকেল বেভানের ৩৮৪ ইনিংসে গড় ৫৭.৮৬। ৩৩৭ ইনিংস ব্যাটিং করা ভারতের বিরাট কোহলি ৫৭.৮০ গড় নিয়ে আছেন পঞ্চম স্থানে।

৩৩ বছর বয়সী লিবি এবার ওয়ানডে কাপের প্রথম তিন ম্যাচে করেন যথাক্রমে ২, ২৫ ও ১২ রান। মিডলসেক্সের বিপক্ষে অপরাজিত ১০৯ রানের ইনিংসটি দিয়ে তার ঘুরে দাঁড়ানো শুরু।

পরের ম্যাচে এসেক্সের বিপক্ষে দুটি ছক্কা ও ১৩টি চারে ১০৯ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। আর সাসেক্সের বিপক্ষে শুক্রবার ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ৯৬ বলে ১০৯ রানের ইনিংসটি সাজান লিবি একটি ছক্কা ও সাত চারে।

এই ফরম্যাটে লিবির রান ২৪৫৬।

/টিই/