সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ

সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতেছে বাংলাদেশ। সামনে সিরিজ জয়ের হাতছানি। মেহেদী হাসান মিরাজ এখন সিরিজ জয়ের স্বপ্নে বিভোর। দ্বিতীয় টেস্টে জয় বা ম্যাচটা ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশ।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অলরাউন্ডার মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা সেভাবেই ভাবছি (সিরিজ জেতার কথা) এবং যে পরিকল্পনা নিয়ে এগিয়েছি, সেটিতে মনোযোগ ধরে রাখতে চাই। প্রথম ম্যাচ জেতার পর আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে টেস্ট ম্যাচ জেতা সহজ নয়। এই মুহূর্তে আমরা এই ছন্দটা ধরে রাখতে চাই।’
ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল মিরাজের। ব্যাট হাতে ৬৫ রান করার পর বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি।
কঠিন সময়ে দলের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা জানিয়ে মিরাজ বলেন, ‘আমি যখন বাজে সময় পার করছিলাম, তখন আমাদের দলের ম্যানেজার নাফিস ইকবাল আমাকে এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেই বিষয়ে অনেক উৎসাহ দিয়েছেন।’
মিরাজ আরও বলেন, ‘মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম এবং তার সঙ্গে অনেক কথা বলেছি। এক পর্যায়ে তিনি নেটে আমাকে বোলিংও করেছেন।’
মিরাজ মুশতাকের কথাও বলেন। তিনি বলেন, ‘আমি মুশতাক আহমেদের কথাও বলতে চাই। আমরা প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ার পর তিনি প্রত্যেক খেলোয়াড়ের কাছে গিয়ে বলেছিলেন, ‘বিশ্বাস রাখো। তুমি যদি বিশ্বাস করো, তাহলে জেতা সম্ভব। বিশ্বাস তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে।’ সেই ছোট ছোট বিষয় থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম।’
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ আগস্ট।

‘৩৫০’ ছুঁয়ে জাদেজার কীর্তি